বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডয়চে ভেলে বন্ধ করে দিলো রাশিয়া

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাল্টা-পাল্টি অবস্থান নিয়েছে রাশিয়া-জার্মানি।

জার্মানিভিত্তিক টেলিভিশন চ্যানেল ডয়চে ভেলের সম্প্রচার কার্যক্রম রাশিয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে।

রাশিয়া টুডে টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম জার্মানিতে বন্ধ করার পর পাল্টা জবাবে এই উদ্যোগ নিয়েছে দেশটি।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ডয়চে ভেলের সম্প্রচার কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। একইসঙ্গে রাশিয়ার ভূখণ্ডে টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য যেসব যন্ত্রপাতি ও স্যাটেলাইট বসানো ছিল সেগুলো ফেরত পাঠানো হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এখন থেকে ডয়চে ভেলের মস্কো ব্যুরোর কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে সেখানে কর্মরত সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার টেলিভিশন চ্যানেল নিষিদ্ধের সঙ্গে জড়িত জার্মান কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা দেবে মস্কো, যাতে তারা রাশিয়ায় প্রবেশ করতে না পারেন।

প্রসঙ্গত, জার্মানির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ডয়চে ভেলে পৃথিবীর ৩০টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে থাকে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা