রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা মেডিকেলে আগুন নিয়ন্ত্রণে, ‘সিগারেট’ থেকে সূত্রপাত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুরাতন ভবনের চারতলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের কর্মচারী ও আনসারদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. সালেহ উদ্দিন বলেন, আমরা ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে দু-তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখি হাসপাতালে কর্মচারী ও আনসাররা আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে তদন্ত করে জানানো হবে। তবে অসাবধানতাবশত পরিত্যক্ত বর্জ্য থেকে আগুন লাগতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বলন্ত সিগারেটের অংশ থেকে আগুন লাগতে পারে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হাসপাতালে সব ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। আগুন লাগার পর আমাদের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। হাসপাতালে আইসিউদের রোগীদের কোনো সমস্যা হয়নি। বর্তমানে হাসপাতালে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক। বিদ্যুৎ সংযোগে কোনো ক্ষতি হয়নি।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকাবিস্তারিত পড়ুন

রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি

রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম

দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবেবিস্তারিত পড়ুন

  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস
  • গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী
  • সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী