শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকার মাঠে প্রকাশ্যে ধূমপান আফগান ওপেনার শেহজাদের!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার অবাক করার মত কাণ্ড ঘটিয়েছেন মিনিস্টার ঢাকার ওপেনার মোহাম্মদ শেহজাদ।

আফগান ও বিধ্বংসী ওপেনারকে মিরপুরের মাঠে প্রকাশে ধূমপান করতে দেখা যায়।

শুক্রবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখোমুখি হওয়ার কথা ছিল মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সূচি অনুসারে ম্যাচটি শুরু হতে পারেনি।

দীর্ঘ অপেক্ষার পর কিছুক্ষণের জন্য বৃষ্টি থামার পর মাঠে আসেন খেলোয়াড়রা। তখন বেরিয়ে আসেন শেহজাদও।

আর বেরিয়ে তিনি কথা বলতে থাকেন তার স্বদেশী দুই আফগান ক্রিকেটার ফজল হক ফারুকি ও করিম জানাতের সঙ্গে।

কতক্ষণ কথা বলার পর পকেট থেকে ইলেকট্রিক সিগারেট বের করে তা ফুঁকতে থাকেন শেহজাদ। যা ধরা পড়ে ক্যামেরায়। তাছাড়া তার ঢাকার সতীর্থরাও বিষয়টি খেয়াল করেন।

ক্রিকেট বা যে কোনো মাঠে ধূমপান করা নিষিদ্ধ এবং এটি শিষ্টাচার বহির্ভূত। কিন্তু শেহজাদের একজন পরিচিত খেলোয়াড় এমন অখেলোয়াড়সূলভ আচরণই করে বসেন।

শেহজাদের এমন কাণ্ডে অবাক হওয়ার পাশাপাশি ক্ষিপ্ত হয়েছে বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সূত্র জানিয়েছে, এমন আচরণের কারণে শেহজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শাস্তি হিসেবে তাকে অর্থদণ্ড করা হতে পারে অথবা ম্যাচ খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর