বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবির জহুরুল হক হলের নবনির্বাচিত ভিপিকে কলারোয়া আলিয়া মাদরাসায় সংবর্ধনা

জাহাঙ্গীর হোসেন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবনির্বাচিত ভিপি মো. আহসান হাবীব ইমরোজকে সংবর্ধনা প্রদান করেছে কলারোয়া আলিয়া কামিল মাদরাসা। আহসান হাবীব ইমরোজ সাতক্ষীরা জেলার কলারোয়া আলিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার প্রাক্তন ছাত্র।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদরাসার হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাওলানা তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দেশের বৃহত্তম শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। সেখানে নেতৃত্বের আসনে স্থান পাওয়া অত্যন্ত সম্মানের। মাদ্রাসা থেকে উঠে এসে দেশের অন্যতম বৃহৎ শিক্ষাঙ্গনে নেতৃত্ব প্রতিষ্ঠা করায় সুমন প্রমাণ করেছেন যে সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

নবনির্বাচিত ভিপি আহসান হাবীব ইমরোজ তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি এই সাফল্যের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমার মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখব।”

অনুষ্ঠানে নবনির্বাচিত ভিপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!