শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তরুণ উদ্যোক্তাদের সাথে সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের মতবিনিময় সভা

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে তরুণ উদ্যোক্তাদের সাথে সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বে-সরকারি উন্নয়ন সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় “ইয়াং উইমেন ইকোনোমিক ইম্পার্মেন্ট” প্রকল্পের মাধ্যমে শনিবার সকালে (২৯ জুলাই) শহরের অদূরে সোনারগাঁ চাইনিজ রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং সাইলেন্স’র ডেপুটি ডিরেক্টর ড. তারেকুজ্জামান।

ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা সদর এবং দেবহাটা উপজেলায় তরুণ নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরীতে ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পভূক্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এই প্রকল্পের আওতায় তরুণ নারী উদ্যোক্তগণ তাদের বিভিন্ন পণ্য যেমন নিরাপদ তৃণমূল পর্যায়ের নারীদের জন্য নিরাপদ স্যানিটারি ন্যাপকিন তৈরী (স্বপ্ন কন্যা), রান্নার জন্য প্রস্তুত উপযোগী স্বান্থ্যকর হাঁস রেডি টু কুক (হংসরাজ্য), ফ্যাশন ডিজাইন ও সেলাই (মধুমতি ফ্যাশন), কমিউনিটি বেজড অর্গানিক ভেজিটেবল (সবুজের মেলা), পরিশোধনযোগ্য খাবার পানি ও নির্ভেজাল মসলা তৈরী (নিউ লাইফ), ছাগল ও ছাগলের দুধ উৎপাদন ও পালন (খামারবাড়ি), সেলাই ও কম্পিউটার, ই-কমার্স সহ ১৫টি ব্যবসা অন্যতম।

এসকল ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রয় এবং ব্যবসা সম্প্রসারণের সাহায্যকারী সেতুবন্ধন হিসেবে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত সদস্যদের সাথে উদীয়মান তরুণ নারী উদ্যোক্তাদের সার্বিক পরামর্শ প্রদান করেছেন। চেম্বার অফ কমার্সের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থাপনকৃত প্রত্যেকটি ব্যবসায়ী পণ্যের সার্বিক উন্নতিকল্পে আর্থিক, পলিসিগত, পরিবেশগত ও সামাজিক সকল ধরেনর সহায়তা করার আশ্বাস প্রদান করেন। বক্তারা উদ্যোক্তাদের ব্যক্তিক অথবা ব্যাংক পর্যায় হতে সহজ স্বর্তে ঋণ গ্রহণের ব্যবস্থা করে দেওয়া, বিদ্যমান ব্যবসার পরিষেবা বৃদ্ধিতে বিভিন্ন ব্যবসায়ী, শিল্পপতি, প্রাইভেট সেক্টর ও বায়ারের সাথে যোগাযোগ করে দেওয়া, ব্যবসার জন্য যে কোন সমস্যা সমাধানে চেম্বর অফ কমার্স এর সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

চেম্বার অফ কমার্সের সদস্যগণ তাদের নিজে নিজে ব্যবসা কিভাবে শুরু করেছিলেন এবং নিজেদের অভিজ্ঞতার গল্প তরুণ উদ্যোক্তাদের মধ্যে উপস্থাপন করেন। সদস্যগণ আরো বলেন, ব্যবসা করার মানসিকতা নিয়ে আসলে সততা এবং নিষ্ঠার সাথে লেগে থাকে ব্যবসার উন্নতি অবশ্যই সম্ভব।

প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা চেম্বর অব কমার্স এর ডিরেক্টর জি.এম মনিরুল ইসলাম মিনি সহ মো. মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম ও “ইয়াং উইমেন ইকোনোমিক ইম্পার্মেন্ট” প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…