বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা-কলারোয়ায় বিভিন্ন এলাকায় আ.লীগ নেতা স্বপনের পক্ষে প্রচারণা

দীপক শেঠ, কলারোয়া : মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন তুলে ধরতে তালা উপজেলার বিভিন্ন এলাকায় ভিন্ন ধারায় প্রচার- প্রচারণা ও জনসংযোগের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে রবিবার( ১০ সেপ্টেম্বর) সকাল থেকে তালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে ওই প্রচার- প্রচারণা চালানো হয়। কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপনের পক্ষ থেকে কয়েক শতাধিক নেতা, কর্মী- সমার্থকদের উপস্থিতিতে উন্নয়ন অগ্রযাত্রার ব্যানার, লিফলেট বিতরণ, শুভেচ্ছা মিছিল ও মাইকিং’র মাধ্যমে গানের তালেতালে সরকারের সাফল্য প্রচার করা হয়।

দিনব্যাপি কর্মীরা সাদা ও আকাশি রংয়ের গেঞ্জিতে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের ছবি সম্বলিত গেঞ্জি পরিধাণ ও সাদা টুপি পরে তালা উপজেলার সরুলিয়া, পাটকেলঘাটা, নগরঘাটা, জেটুয়া বাজার, তালা সদর সহ বিভিন্ন এলাকায় জমজমাট প্রচার চালানো হয়। প্রচারকালে স্বপনের সমার্থকরা’ ব্যবসায়ী, পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে। নতুন প্রজন্মের বঙ্গবন্ধুর সৈনিকদের অংশগ্রহনে ওই ভিন্ন ধরনের উন্নয়ন প্রচার- প্রচারণাকে সাধারন মানুষ স্বাগত জানিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহবান জানানো হয়।

এ দিকে, কলারোয়া উপজেলা ব্যাপি আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানের প্রত্যয় রেখে নৌকা প্রতীকের প্রচার- প্রচারণা অভ্যাহত রয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু