শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা সদর প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা

সাতক্ষীরার তালা সদর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার সকালে তালা সদর প্রেসক্লাবে ওই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের জোনাল ম্যানেজার হাসানুজ্জামান হাসান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ও তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিক প্রভাষক নাজমুল হোসাইন মাহি, আব্দুর রউফ, ইলিয়াস হোসেন, খলিলনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান টিটু, মামুন রেজা, মোকলেছুর, ইউনুস, বিশ্বজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন বলেন, ‘আমি চেষ্টা করেছি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য। জবাবদিহিতার জায়গা থেকে কাজ করেছি তালাবাসীর জন্য।’

উল্লেখ্য, তালা উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন গোপালগঞ্জ জেলার এডিসি হিসেবে যোগদান করবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ