রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরার তালায় গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাস ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সমন্বিত কৃষি ইউনিটের আওতায় সহযোগী সংস্থার কর্মকর্তা ও প্রাগ্রসর সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ম্যানেজার ড. এম এ হায়দার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ডেপুটি ম্যানেজার আব্দুল হাকিম, সাসের পরিচালক শেখ ঈমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ কর্মসূচিতে ৮টি প্রতিষ্ঠানের ৮ জন কৃষি কর্মকর্তা ও ১৬ জন কৃষক প্রতিনিধি মোট ২৪ জন অংশগ্রহণ করে।

প্রশিক্ষণ বিষয়ে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী বলেন, আমাদের তালা এলাকায় উন্নয়ন প্রচেষ্টা ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় যেসব কৃষক গ্রীষ্মকালীন টমেটো চাষ করে নিজেদের সফলতার দাড় প্রান্তে নিয়ে এসেছে তাদের সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক প্রতিনিধিদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন ও চাষ পদ্ধিতর সাথে পরিচয় করিয়ে দিতে এই প্রশিক্ষণ। আমরা আশা করি এমন সব প্রশিক্ষণের মধ্য দিয়ে গ্রীষ্মকালীন টমেটো চাষে ধীরে ধীরে বিল্পব ঘটানো সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ