শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কিশোর কিশোরীর অংশগ্রহণে তামাক বিরোধী সাইকেল র‌্যালী

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): ‘হাতে হাত ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি; করবো না মোরা মাদক সেবন, গড়বো মোরা সুখের জীবন; এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ -এমন সব স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে জনসাধারণকে সচেতন করতে শতাধিক কিশোর-কিশোরীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো তামাক বিরোধী ব্যতিক্রমধর্মী সাইকেল র‌্যালী।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে পিকেএসএফের সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত সাইকেল র‌্যালীটি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান প্রমুখ।

অতিথিরা কিশোর-কিশোরীদের সাথে র‌্যালীতে অংশ নিয়ে তালা উপশহর প্রদক্ষিণ করেন।

র‌্যালীটি তালা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তালা উপশহর প্রদক্ষিণ করে মাঝিয়াড়া উন্নয়ন প্রচেষ্টার পরিবেশ বান্ধব মৃৎ শিল্প কেন্দ্রে এসে শেষ হয়।

র‌্যালী শেষে কিশোর-কিশোরীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কুইজে প্রথম স্থান অধিকার করে মোবারকপুর কিশোর ক্লাবের তানভীর আহমেদ, দ্বিতীয় স্থান তেঁতুলিয়া কিশোর ক্লাবের রাকিব ও তৃতীয় স্থান অধিকার করে অন্তু মন্ডল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের শতাধিক সদস্য অংশগ্রহণ করে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান