শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের সম্মননা প্রদান

সাতক্ষীরার তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা। সম্মননা পাওয়া ব্যক্তিরা হলেন- কৃষি খাতে গ্রীষ্মকালীন টমেটো চাষে মো. হামিদুর রহমান, মো. মাসুদ হোসেন, মৎস্য খাতে কার্প জাতীয় মাছ মোটাতাজাকরণে মো. ফরিদুল ইসলাম, আব্দুল হাদী, প্রাণিসম্পদ খাতে মাচা পদ্ধতিতে খাসি মোটাতাজাকরণে রাজু আহমেদ, মতিয়ার রহমান।

এসময় অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও দুই হাজার টাকার চেক তুলে দেন। রবিবার (২৫ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারমান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সনজয় সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাশ, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএস এম মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া কৃষকরা তাদের বণার্ঢ্য কৃষি কর্মের কথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুশতাধিক কৃষকের মাঝে তুলে ধরেন। এসময় উন্নয় প্রচেষ্টার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু