শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দু’টি বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় দু’টি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামে বিয়ে দু’টির আয়োজন করা হয়েছিল। এ সময় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তা ও পুলিশের হস্তক্ষেপে উক্ত বিবাহ বন্ধ হয় বলে জানা গেছে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, শুক্রবার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩) ও সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১২) বিয়ের আয়োজন করে দুই পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ আসাদ ও বালিয়া পুলিশ ক্যাম্পের এসআই শফিউল্লাহ মোল্যাসহ একদল পুলিশ সেখানে হাজির হয়।

এ সময় কনের বাবারা ভুল স্বীকার করে ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। একই সাথে আগামী ১৮ ডিসেম্বর তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছেলে-মেয়েসহ অভিভাবকরা উপস্থিত হবেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী