শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা

তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তালা প্রেসক্লাব, তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থা, ইউপি সচিব, তালা বাজার বনিক সমিতি, আমরা বন্ধু সহ নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

এর আগে বুধবার (৭ জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (ভারপ্রাপ্ত ) আরাফাত হোসেনের কাছ হতে দায়িত্বভার গ্রহণ করেন।

বৃহস্পতিবার সকালে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

এসময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কামাল আজাদ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেষ দেবনাথ, খলিসখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবির হোসেন মোড়ল, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।

তালা প্রেসক্লাব পক্ষ থেকে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, কার্যকরী সদস্য কাজী লিয়াকত হোসেন, ইমরান রাব্বী প্রমূখ।

তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো ফরিদুজ্জামান প্রমূখ।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন অত্র উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়