বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত, আটক ১

পূর্ব শত্রুতার জের ধরে সাতক্ষীরার তালায় প্রতি পক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে তালা সদর ইউনিয়নে আগোলঝাড়া গ্রামে সকাল ৮ টার দিকে।
আহত তিনজনের মধ্যে দুজনকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আগোলঝাড়া গ্রামের মৃত তরপ শেখের ছেলে আঃ হামিদ শেখ (৬৫), তার ছেলে খলিল শেখ (৪২) ও সাংবাদিক মুকুল হোসেন শেখ (৩৫)।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আহত মুকুল হোসেন জানান, একই এলাকার মৃত মাদার গাজীর ছেলে মহিউদ্দীন গাজী ও তার ছেলে খলিল গাজী গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার (১৯ মার্চ ) সকালে জমিতে বেড়া দেওয়ার সময় আমার আব্বার উপর পরিকল্পিতভাবে লাঠি-সোটা, দা শাবল রড ও বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। খবর পেয়ে আমার ভাই খলিল ও আমি আব্বাকে রক্ষা করতে গেলে আমাদের উপরও হামলা চালায়। হামলায় আমরা তিনজন মারাত্বকভাবে জখম হই। এসময় এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। পরে আমার আব্বা ও ভাইকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় সেখানে আমার আব্বার মাথায় ৭ টা এবং ভাইয়ের মাথায় প্রায় ৩০টি সেলাই দিতে হয়।

এই বিষয়ে তালা থানার এসআই আব্দুল হালিম মল্লিক জানান, এ ঘটনায় মুকুল হোসেন বাদী হয়ে ৪ জনের নামে থানায় মামলা করলে খায়রুল মোড়ল নামে এক আসামীকে গ্রেফতার করে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর