শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাসের পক্ষ থেকে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)।

সোমবার (২২ জানুয়ারী) রাতে তালার সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস অফিস হলরুমে তাকে সংবর্ধনা দেয়। এ সময় নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুল দিয়ে অভিনন্দন জানায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যন সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যন মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম।

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, কলারোয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া ইয়াসমিন রত্না, অধ্যক্ষ মো. আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাস এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর খান মোঃ শাহ আলম।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার কারণে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ।বিস্তারিত পড়ুন

সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য। বিএনপিরবিস্তারিত পড়ুন

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা