মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা

সাতক্ষীরার তালায় সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিটিজেন গ্রুপের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে তালা উপজেলার ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে এই সভার আয়োজন করে দাতা সংস্থা নেট টু রাইটস ও দি সেয়ালোজ ইন ডেনমার্ক।

খলিলনগর ইউনিয়ন সিটিজেন গ্রুপের সভাপতি শহীদুল্লাহ গাজীর সভাপতিত্বে এবং সুশীল প্রকল্পের কো-অর্ডিনেটর অঞ্জন কুমার দের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ কুমার মন্ডল, খলিলনগর ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার এবং মহিলা বিষয়ক অফিস সহকারী দেবকী রানী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি ও বেসরকারি সেবা সঠিকভাবে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য সেবার প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে। তিনি তথ্য অধিকার আইন ও সিটিজেন চার্টারের সঠিক বাস্তবায়নের মাধ্যমে কোনো ধরনের হয়রানি ছাড়াই নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেন।

স্বাগত বক্তব্যে অচিন্ত্য কুমার সাহা সিটিজেন গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নাগরিকদের মেলবন্ধন তৈরিতে এ ধরনের সভার গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সমাজসেবা এবং স্থানীয় সরকারের বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং নাগরিক সমাজের গঠনমূলক পরামর্শ ও অভিযোগ আমলে নিয়ে সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে মহান জাতীয় সংসদে করা কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু