শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার জেঠুয়া বিলের খাস খাল নিয়ে ভূমি কর্মকর্তার তদন্ত

তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া বিলে খাস খাল ইজারা নিয়ে মৎস্য ঘের করায় দীর্ঘদিন বিলের পানি নিস্কাষনের বাধা সৃষ্টি হচ্ছিল। এ ঘটনায় এলাকার ভুক্তভোগি কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জনা খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদারকে দায়িত্ব প্রদান করেন।

বিষয়টি তদন্তের জন্য শনিবার (১ অক্টোবর) সকালে খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগিদের সাথে কথা বলেন।

এ সময় ভুক্তভোগি কৃষক মোহাম্মদ খায়রুল ফকির, বদরউদ্দিন মোল্লাসহ কয়েকজন বলেন, জেঠুয়া বিলে খাস খাল ইজারা নিয়ে মৎস্য ঘের করায় দীর্ঘদিন বিলের পানি নিস্কাষনের বাধা সৃষ্টি হচ্ছিল। তাছাড়া সেখানে লোনা পানি তুলে ঘের করা হচ্ছে। খাস খাল দখলে নিয়ে মৎস্য ঘের না করে উক্ত খাস খাল উন্মুক্ত করে সেখানে ধান চাষ করতে চান তারা।

খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদার বলেন, প্রাথমিকভাবে তদন্ত কার্য সম্পন্ন হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ