রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

সাতক্ষীরার তালায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া বিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আটকৃত ডাকাতরা হলো খুলনার পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের গনি শেখের ছেলে সুমন শেখ (২৭), একই উপজেলার রাড়ুলী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখ (৩৫) ও ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দীন মোহাম্মদ মীরের ছেলে আলমগীর হোসেন (২৮)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ‘বৃহস্পতিবার রাতে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার পুলিশ তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। এসময় তাদের সঙ্গী কয়েকজন পালিয়ে যায়।’

তিনি আরো জানান, ‘আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে। শুক্রবার তাদেরকে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি