শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মৎস্য সপ্তাহে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সাতক্ষীরার তালা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৮টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ও ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় গতকাল রবিবার সকালে তালা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়।

মাছ অবমুক্ত করণ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর উপজেলার ১৮টি পুকুরে রাজস্ব খাতের আওতায় ৫৫৫ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ