শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শ্রদ্ধা ও ভালবাসায় সবার প্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলী’র চিরবিদায়

তালা উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, খলিলনগর ইউনিয়ন পরিষদের ৩৬ বছর সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জি এম আব্দুল আলী (৯০) এর জানাযা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় তার প্রতিষ্ঠিত খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামায শেষে নিজ গ্রাম দাশকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১টা ২০মিনিটে খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখেছেন।

মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। তিঁনি বলেন, ‘বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী তালা উপজেলা পরিষদের ১ম নির্বাচিত চেয়ারম্যান ও খলিলনগর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জি এম আব্দুল আলী এঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

বিকেলে তার জানাযায় অংশগ্রহন করেন ও পাশে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, খলিনগর ইউপির সাবেক চেয়ারম্যান ইমান আলী, খেশরা ইউপি সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, উপজেলা জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর হোসেন, সরদার কবীরসহ উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, সাংবাদিক সংগঠনসহ সর্বস্তরের সুশীল সমাজের লোকজন।

এদিকে, নিভৃত পল্লী তালার খলিলনগর ইউনিয়নের দাশকাটি গ্রাম থেকে উঠে আসা হাজারো মানুষের ভালবাসা আর শ্রদ্ধার জি এম আব্দুল আলী চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে যান তালা উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইকবাল হোসেন।

৯০ বছরের বর্ণাঢ্য জীবনে দীর্ঘ ৩৬ বছর ইউপি চেয়ারম্যান, ৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আব্দুল আলী সাধারণ মানুষের সাথে মিশেছেন আপন মানুষের মত। খলিলনগর ইউনিয়নের মানুষের এক সময়ের নির্ভেজাল ভরসাস্থল ছিলেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তালা উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, জাতীয় পার্টি, তালা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।

একই রকম সংবাদ সমূহ

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত