বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ৪ মার্চ তাফসীরুল কুরআন মাহফিল

সাতক্ষীরার তালায় আদর্শ যুব সংঘের আয়োজনে ও তালাবাসীর সহযোগিতায় আগামী ৪ মার্চ ১৩তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তালা পুরাতন হাইস্কুল ময়দানে স্বাস্থ্যবিধি মেনে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান মুফাস্সীর হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাস্সীর কুরআন মাওলানা এম. হাসিবুর রহমান (চট্টগ্রাম)।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মাহমুদুল হাসান (ঢাকা)।

মাহফিলে তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা তাওহীদুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোড়ল আজিজুর রহমান।

আদর্শ যুব সংঘ ও মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম বলেন, আদর্শ যুব সংঘের আয়োজনে ও তালাবাসীর সার্বিক সহযোগিতায় এই ঐতিহাসিক মাহফিলটি এক যুগ ধরে করে আসছি। এবার ১৩ তম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এসময় তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান করে মাহফিলে আসার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা