শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তুরস্ককে রুখতে একজোট চার দেশ, ভূমধ্যসাগরে মহড়া

তুরস্ককে রুখতে একজোট হয়েছে ইসরাইল, গ্রিস, সাইপ্রাস ও ফ্রান্স। ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ নিতে তারা এরই মধ্যে যৌথ মহড়া চালিয়েছে, যা নিয়ে ওই অঞ্চলে শুরু হয়েছে নতুন করে অস্থিরতা। যুক্তরাষ্ট্র বলছে, আঙ্কারার উসকানির কারণেই সংকটের সৃষ্টি হয়েছে। আর তুরস্কের বক্তব্য, জঙ্গিবাদ ছড়াতেই আঙ্কারাকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে ইহুদিবাদী ও তাদের সমর্থকরা।

বিশাল এ নৌমহড়া তুরস্ককে রুখতে মহড়া চালায়। রিসেপ তাইপ এরদোয়ানের দেশকে কাবু করতে একজোট হয় ইসরাইল, গ্রিস, সাইপ্রাস ও ফ্রান্স বলে জানা গেছে।

মূলত ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গঠিত হয়েছে এ জোট। যাতে নেতৃত্ব দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। তেল আবিবের সেনবাহিনী জানায়, তিন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে মহড়া দেয়া হয়েছে, যা আগামীতেও চলবে।

ভূমধ্যসাগরকে কেন্দ্র করে বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে তুরস্কের সঙ্গে। এ মহড়ায় যুদ্ধকালীন সাবমেরিন মোকাবিলা, সমুদ্রে অন্বেষণ ও উদ্ধার কার্যক্রম চলে। মহড়াটিতে অংশ নেয় দেশগুলোর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার। এ ছাড়া দেশগুলোর সাবমেরিনও দেখা যায় এতে। গত বছরের শেষ দিকেই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে তুরস্কের। পাশাপাশি তুরস্কের বিতর্কিত দ্বীপ নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনার পারদ চরমে ঠিক সেই সময়ে এসে আগুনে ঘি ঢালছে ইসরাইল।

মহড়ার মধ্যেই গ্রিসের উপকূলীয় অঞ্চলে একটি প্রমোদতরীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে গেলেও ৫১ জন ক্রুর সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।

এদিকে উসকানির অভিযোগ তুলে তুরস্ককে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে, আঙ্কারার আচরণের কারণেই ওই অঞ্চলের সমস্যার সৃষ্টি হয়েছে। আর আঙ্কারা বলছে, গ্রিস ফেতুল্লাহ গুলেনের আদর্শ ও তার সন্ত্রাসবাদ ছড়াতে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র রয়টার্স।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা