শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তুরস্কের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নির্বাচনে জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আপনার পুনঃনির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার ঐতিহাসিক বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।

বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে আপনার পুনঃনির্বাচন আপনার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি তুরস্কের জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে। রিসেপ তাইয়েপ এরদোগানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে তুর্কিকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির গর্বিত জাতি হয়ে উঠার দিকে নিয়ে যাবে বলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বিশ্বাস করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।

গত রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারোগ্লুকে হারিয়ে জয়ী হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ এখন আর কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা