শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাক পানি উন্নয়ন বোর্ড!

ত্রুটিপুর্ণ স্লুইসগেট: শার্শার দক্ষিনাঞ্চল প্লাবিত

ত্রুটিপুর্ন স্লুইস গেটের কারণে ভারতের ইছামতি নদীর জোয়ারের পানিতে শার্শার দক্ষিনাঞ্চলের ৫টি ইউনিয়ন প্লাবিত। হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে। পুটখালী, গোগা, উলাশী বাগআঁচড়া ও কায়বাসহ ৫টি ইউনিয়নের প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে রয়েছে।

ইছামতির সাথে সংযুক্ত রুদ্রপুর ও খলসী খালে ত্রুটিপুর্ন স্লুইসগেট নির্মানের ফলে ভারতের সাথে সীমান্ত নির্ধারণকারী ইছামতি নদীর পানিতে এলাকা প্লাবিত হচ্ছে বলে চাষীদের অভিযোগ।

রুদ্রপুর খালে দু’টি ও খলশী খালে একটি স্লুইসগেট রয়েছে। ত্রুটিপুর্ন থাকায় তা কাজে আসছে না। ফলে ঐ খাল দু’টি দিয়েই ভারতের পানি ঢুকে শার্শার বিস্তীর্ন অঞ্চল প্লাবিত করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শৌতম কুমার শীল জানান, ৫টি ইউনিয়নে চলতি মৌসুমে ২০ হাজার ১৩১ হেক্টর জমিতে ফসল লাগানো হয়েছে। এতে ভারতের উজানের পানিতে ২ হাজার ৯ শ’ ৭০ হেক্টর জমির ধানপাট তরিতরকারিসহ সবজী ফসল তলিয়ে গেছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুটখালী ইউনিয়নে। এখানে ৪০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে রয়েছে। কায়বায় ৩৫০ হেক্টর, গোগায় ২২৫ হেক্টর, বাগআঁচড়ায় ২৫০ হেক্টর ও উলশীতে ১২৫ হেক্টর জমির ফসল ভারতের উজানের পানিতে ক্ষতিগ্রস্থ্য হয়েছে।

তিনি বলেন, পানি এখনো বৃদ্ধি পাচ্ছে যে কারণে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

তিনি আরো বলেন, পানি আটকানোর বিষয়টি সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব, এতে কৃষি বিভাগের কোন হাত নেই।

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, আমি স্থানীয় চেয়ারম্যানদের মুখে শুনেছি ভারতের পানি রুদ্রপুর ও খলশী খাল দিয়ে ঢুকে ফসলের ক্ষতি করছে।

তিনি আরো বলেন, আমি এসিল্যান্ড ও ইঞ্জিনিয়ার সাহেবকে সাথে নিয়ে আজ মঙ্গলবার সকালে পুটখালী ও বারোপোতার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছি। এসময় পানির বাধা সৃষ্টি করতে পারে এমন ধরনের ৪টি জালপাটা অপসারণ করা হয়েছে এবং জালপাটা দিয়ে মাছ ধরায় ১ জনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ইছামতি নদীর পানির সমস্যাটা আন্তর্জাতিক ব্যাপার। তবে পানি উন্নয়ন বোর্ড ইচ্ছা করলে এর সমাধানের পথ খুজে বের করতে পারে।

কয়েকজন চাষী জানিয়েছেন, রুদ্রপুর ও খলশী খালে পাম্পসহ সয়ংক্রিয় গেট নির্মান করলে এর স্থায়ী সমাধান হবে এবং চাষীরা বারো মাস ঘরে ফসল তুলতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা