শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দক্ষিণ এশিয়ায় জিডিপি প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ: আইএমএফ

চলতি বছর (২০২০) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত “ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে” এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৩ দশমিক ৮ শতাংশ।

একই সময় ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে মাইনাস ১০ দশমিক ৩ শতাংশ (-১০.৩), পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক ৪ শতাংশ (-০.৪), শ্রীলংকার মাইনাস ৪ দশমিক ৬ শতাংশ (-৪.৬), ভুটানের শূন্য দশমিক ৬ শতাংশ (০.৬), মালদ্বীপের মাইনাস ৮ দশমিক ৬ শতাংশ (-৮.৬), আফগানিস্তানের মাইনাস ৫ শতাংশ (-৫)।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল নেপালের প্রবৃদ্ধির হার অপরিবর্তিত থাকবে অর্থাৎ চলতি বছর শেষে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে শূন্য (০) শতাংশ।

প্রতিবেদনে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৭ দশমিক ৩ শতাংশ। একই সময় প্রতিবেশী ভারতের প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ, পাকিস্তানের ৫ শতাংশ, আফগানিস্তানের ৪ শতাংশ, শ্রীলঙ্কার ৪ দশমিক ৮ শতাংশ, নেপালের ৫ শতাংশ, ভুটান ৬ শতাংশ এবং মালদ্বীপের ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে। অর্থাৎ এই হিসেবে অর্ধ দশক পরও দক্ষিণ এশিয়ায় জিডিপির প্রবৃদ্ধি সবেচেয়ে বেশি হবে বাংলাদেশে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ