শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতার বিপর্যয়ে আশার আলো ব্রি ধান–১০৩

শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা: ধান চাষে নতুন আশা জাগিয়েছে ব্রি ধান-১০৩। জলাবদ্ধ এলাকায় পানির সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠার অসাধারণ ক্ষমতা নিয়ে এই নতুন জাত দ্রুতই কৃষকদের আলোচনায় এসেছে। বর্ষায় ঘরছাড়া জমি যখন দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকে, ঠিক তখনই মাথা উঁচু করে টিকে থাকে ব্রি ধান-১০৩—ফলে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনা। মাঠে গাছের শক্ত কাণ্ড আর পানির ওপর টিকে থাকা সবুজ শীষ যেন বদলে দিচ্ছে উপকূলের ধানের গল্প।

তালা অঞ্চলের আড়ংপাড়া কৃষক আমিনুল ইসলাম বলেন, এবার সাতক্ষীরায় বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। জেলার অর্ধেকেরও বেশি ভূমি দীর্ঘ সময় ছিল জলাবদ্ধতার নিচে। হুমকির মুখে পড়ে আমন মৌসুমের ধান। কৃষকের দিনমজুরির ঘাম-ঝরানো মাঠ যখন পানিতে তলিয়ে যাচ্ছে—তখনই আশীর্বাদ হয়ে আসে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ধান জাত ব্রি ধান–১০৩। পানির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা এই জাত কৃষকের কাছে বিপদের বন্ধুত্বের মতো দাঁড়িয়েছে।

ব্রি খুলনা আঞ্চলিক কার্যালয় ও ব্রি সাতক্ষীরার ইনচার্জ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাজ্জাদুর রহমান জানান, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ করেছে ব্রি–১০৩। কারণ এটি চিকন ধানের জাত, আর এ অঞ্চলে বিচলীর চাহিদাই বেশি। সেই কাঙ্ক্ষিত মান এ জাত থেকেই সবচেয়ে বেশি পাওয়া যায়।” তিনি বলেন, সাতক্ষীরার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত অঞ্চলের কৃষকরা এ জাতের ফলনে চরম সন্তুষ্ট। এমনকি যশোর ও খুলনার কৃষকরাও একই অভিজ্ঞতা জানিয়ে এখন নিজেরাই বীজ সংরক্ষণ করছেন। এ জাতটির গড় ফলন প্রতি হেক্টরে ৬.২ টন, আর পরিচর্যা ভালো হলে ৭.৯৮ টন পর্যন্ত উৎপাদন সম্ভব। ধানের দানা লম্বা ও চিকন; চাল বাজারমূল্য বেশি এবং রফতানিযোগ্য। ১০০০ দানার ওজন প্রায় ২৩.৭ গ্রাম। এতে প্রোটিনের পরিমাণ ৮.৩ শতাংশ এবং অ্যামাইলোজ ২৪ শতাংশ। গড় জীবনকাল মাত্র ১৩০ দিন, ফলে ১ ফসলী জমিকে ২ ফসলী এবং ২ ফসলী জমিকে ৩ ফসলী জমিতে রূপান্তরিত করা যায়। বৃষ্টি–ভিত্তিক রোপা আমন চাষের জন্য এটি সবচেয়ে উপযোগী। বীজ বপনের সময় ১৫ জুন থেকে ৭ জুলাই। সারের মাত্রাও অন্যান্য উফশী জাতের মতোই। সবচেয়ে বড় সুবিধা—এই জাতের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম। ফলে উৎপাদন খরচও কমে যায়।

ব্রি এলটিএসডি প্রকল্পের পরিচালক ড. আনোয়ার হোসেন বলেন, “নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে অঞ্চলভিত্তিক ধানের গবেষণা জোরদার করা হয়েছে। যশোর–সাতক্ষীরা–খুলনা অঞ্চলের কৃষকদের মাঠে নতুন উদ্ভাবিত জাত সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। এর মধ্যে ব্রি–১০৩ এখন ‘আকাশচুম্বী’ জনপ্রিয়তা অর্জন করেছে।”এ জাতটি এখন বিভিন্ন জেলা–উপজেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে। কৃষক নিজেরাই বীজ সংরক্ষণ করছেন এবং প্রতিবছর নতুন কৃষকদের মাঝে বিতরণ করছেন। গবেষক ও কৃষিবিভাগ বলছে—ব্রি ধান–১০৩ শুধু একটি নতুন ধানের জাত নয়; এটি জলবদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাদ্য নিরাপত্তার নতুন ভরসা।

কেশবপুর অঞ্চলের কৃষক তরিকুল ইসলাম বলেন, উচ্চ ফলনশীলতা, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা এবং আর্থিক লাভজনকতা—সব মিলিয়ে ব্রি–১০৩ দেশের কৃষি উৎপাদনে নতুন বিপ্লবের বার্তা নিয়ে এসেছে। জলাবদ্ধ মাঠে যখন কৃষকের সবুজ স্বপ্ন ডুবতে বসেছিল, তখনই ব্রি ধান–১০৩ প্রমাণ করেছে—সঠিক গবেষণা ও সঠিক জাতই পারে কৃষকের ভাগ্য বদলাতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, “দক্ষিণাঞ্চলের প্রতিকূল আবহাওয়ার সঙ্গে সবচেয়ে ভালো মানিয়ে নিতে পারে ব্রি ধান। তাই কৃষকদের শুধু চাষ নয়—নিজস্ব বীজ সংরক্ষণেও উৎসাহ দিচ্ছে বিভাগ।”

ব্রি’র আয়োজনে রবিবার সন্ন্যাসগাছাতে অনুষ্ঠিত হয়, ব্রি ১০৩ জাতের ধানের ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস। যেখানে শত শত কৃষক কৃষাণী ব্রি ১০৩ জাতের ধানের ফসল কর্তন করেনি করেছে উৎসব। সেখানে কৃষি বিজ্ঞানী, কৃষি কর্মকর্তাদের কাছে চাষীরা তাদের সব মনের অভিব্যাক্তি প্রকাশ করেন সেখানে। সেখানে সফলতার কথা যেমন উল্লেখ করেন তেমন সেখানে তাদের চাষাবাদে সকল সমস্যার কথা উল্লেখ করেন।

বিশেষজ্ঞদের বরাতে কৃষিবিদ রফিকুল বলেন, আধুনিক কৃষি গবেষণা বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। এরই ধারাবাহিকতায় জন্ম হয়েছে ব্রি ধান–১০৩—যেখানে ব্রীডিং প্রযুক্তি, আঞ্চলিক আবহাওয়া, মাটি, পানির উচ্চতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সমন্বয় করা হয়েছে। ব্রি ধান–১০৩ এর উৎস ‘বিআর (বিআইও) ৮৯৬১-এসি-২৬-১৬’। শুরুতে ব্রি ধান–২৯ এর সঙ্গে এফএল–৩৭৮ এর সংকরায়ণ করা হয়। পরে অ্যান্থার কালচার (জীবপ্রযুক্তি) পদ্ধতিতে হোমোজাইগাস গাছ তৈরি করা হয়। তিন বছর গবেষণাগারে ফলন পরীক্ষা শেষে কৃষকের মাঠে আমন ২০১৮ মৌসুমে এর পরীক্ষামূলক চাষ হয়। ২০১৮–২০২১ সাল পর্যন্ত ধারাবাহিক মাঠপর্যায়ের পরীক্ষায় দেখা যায়—এ জাতটির ফলন ব্রি–৪৯ ও ব্রি–৮৭ এর চেয়ে বেশি। সব পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ২০২২ সালে জাতীয় বীজ বোর্ড আনুষ্ঠানিকভাবে ব্রি ধান–১০৩ জাতটিকে অনুমোদন দেয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস