শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দরিদ্র বান্ধব বাজেট চাই : বাংলাদেশ কংগ্রেস

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে বাজেটে এমন ঘোষণা চেয়েছে বাংলাদেশে কংগ্রেস।

গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেছেন, প্রতিবছর বাজেট ঘোষণার সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হয় এবং একবার দাম বাড়লে তা আর কমে না। এবারকার বাজেট ঘোষণার ফলে দ্রব্য মূল্য যাতে বৃদ্ধি না পায় সেদিকে নজর রাখতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

কাজী রেজাউল হোসেন বলেন, বাজেট হতে হবে দরিদ্র বান্ধব। বাজেটে কোন প্রকারেই যেন ধনীদেরকে আরো বেশি ধনী হওয়ার সুযোগ করে দেয়া না হয়। অলস প্রকল্পের চেয়ে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী বাজেট প্রনয়ণের প্রতি গুরুত্বারোপ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, দেশী-বিদেশী ঋণের বোঝা বাড়িয়ে বিশাল অংকের বাজেটের কোন যৌক্তিকতা নেই। বাজেটে প্রকল্প কম রাখার জন্য আহবান জানান তিনি।

এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, প্রতি বছর জাতীয় বাজেটের বড় একটা অংশ বিদেশে পাচার হয়ে যায়। জনগণ শুধু বাজেটের ঘোষণা শোনে, কিন্তু কোন্ খাতে কত টাকা বরাদ্দ হয় এবং কত টাকা খরচ হয় তার কোন হিসাব জনগণকে জানানো হয় না। সেজন্য প্রকল্পভিত্তিক আয়-ব্যয়ের চিত্র জনসমক্ষে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

জাতীয় বাজেটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ রাখার আহবান জানানো হয় বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে। দলটির পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কাজ করে, জনগণের পক্ষে কথা বলে, সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ পরিচালনায় ভূমিকা রাখে। সেজন্য জনগণের স্বার্থে দলগুলোকে টিকিয়ে রাখা দরকার। কিন্তু দলের নিবন্ধনের যে সকল শর্তারোপ করা হয়েছে তা প্রতিপালন করা অনেক ব্যয়বহুল যা অধিকাংশ দলের সামর্থ্যের বাইরে। সেজন্য সরকারের উচিত শর্ত সাপেক্ষে বাজেটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ রাখা।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের