সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করতে হবে। নৌকার শক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদেরকে দলের হাল ধরতে হবে। বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে সফলতা তুলে আনতে হবে।

মন্ত্রী শনিবার রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা প্রকৃত পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা কোনদিন দলের ক্ষতি করতে পারেন না। সামনে জাতীয় নির্বাচন, সততার সাথে এখন থেকেই প্রস্তুত হতে হবে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।

পীরগাছা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ তছলিম উদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মিলন) এবং উপজেলার নয়টি ইউনিয়নের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

এর পরে বাণিজ্যমন্ত্রী উপজেলার চৌধুরাণী টু জামালগঞ্জ বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, এমপি সড়কের উদ্বোধন করেন। এছাড়া, উপজেলার টেপচার বন্দরে ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা ব্যয়ে ৫৪ মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করেন। পরে শাহ আব্দুল হাকিম সুপার মার্কেটের উদ্বোধন করেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার