শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দারিদ্রদের মাঝে সহায়তা বিতরণের উদ্বোধন সাতক্ষীরা জেলা পরিষদের

করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় দেশের দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে স্ব-স্ব এলাকায় বিতরণের লক্ষ্যে ২ হাজার ৫শ’ প্যাকেট খাদ্য সামগ্রী ও ১০ লক্ষ টাকার নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।
খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাউল ৫ কেজি, মশুরী ডাউল ১ কেজি, চিনি ১ কেজি, ১লিটার সোয়াবিন তেল, সেমাই ২ প্যাকেট ও লাচ্চা ১ প্যাকেট।

করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় দেশের দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হবে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে।

খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আল ফেরদাউস আলফা, মো. মতিয়ার রহমান গাজী, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল হাকিম, মাহফুজা সুলতানা রুবি, মো. নুরুজ্জামান ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি