শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দিনে কী পরিমাণ চিনি খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে?

খাবারে চিনি ছাড়া খেতে পারেন না? প্রতিদিনের পাতে একটা মিষ্টি অবশ্যই চাই? জানেন কি এতেই বাড়ছে হৃদরোগের ঝুঁকি? যে খাবারে বেশি চিনি, সেই খাবারেই পুষ্টি কম। এছাড়া টাইপ-২ ডায়াবেটিস থেকে হৃদরোগ; সবকিছুর পেছনেই রয়েছে চিনি, এমনটা বললেও ভুল হবে না।

চিকিৎিসকদের মতে, চিনি বা মিষ্টিজাতীয় খাবার অতিরিক্ত খেলে তার প্রভাব পড়ে হৃদযন্ত্রে।

সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, বেশি চিনি খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে, এমনটা নয়। তবে কোন ধরনের চিনি খাচ্ছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ।

লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের মতে, প্রচুর পরিমাণে ‘ফ্রি সুগার’ যুক্ত খাবার খেলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই ধরনের শর্করা পাতে যত বেশি রাখবেন, ততই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে।

ফ্রি সুগারযুক্ত খাবার কোনগুলো?

যখন কোনো খাবারে চিনি দেয়া হয়, তখন তাকে ‘ফ্রি সুগার’ বলে। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত ফলের রস, সিরাপ, মধুতেও ‘ফ্রি সুগার’ থাকে। গবেষণাটি বিএমসি মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষকরা ব্রিটেনের ১ লাখ ১০ হাজার ৪৯৭ মানুষের রিপোর্ট সংগ্রহ করেন প্রায় ৯ বছর ধরে। গবেষণায় অংশ নেয়া ব্যক্তিদের বয়স ৩৭ থেকে ৭৩ বছরের মধ্যে। সমীক্ষায় দেখা গেছে, যারা প্রতিদিন প্রায় ৯৫ গ্রাম ‘ফ্রি সুগার’ খান, তাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে।

চিকিৎসকরা বলছেন, চিনি বেশি পরিমাণে শরীরে গেলে হাই অ্যাবডমিনাল ফ্যাট তৈরি হয়। ক্ষতিকারক কোলেস্টরল উৎপাদনের পরিমাণ বাড়ে। যেগুলো রক্ত চলাচলে সমস্যা এবং শরীরে রক্ত জমাটের আশঙ্কা তৈরি করে। যার প্রভাব পড়ে হৃদযন্ত্রের কার্যকলাপে। ডায়েটে অতিরিক্ত চিনি থাকলে রক্তচাপও বৃদ্ধি পায়।

এছাড়া হাইপারটেনশনের প্রভাব পড়ে হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকলাপে। আগের তুলনায় দ্রুত রক্ত পাম্প করা শুরু করে হৃদযন্ত্র। এতে ব্লাড ভেসেলের ক্ষতি হয়, বাড়ে স্ট্রোকের আশঙ্কা।

সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত