শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্গম ৩১টি দ্বীপে ইন্টারনেট পৌঁছে দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

চলতি বছরের মধ্যেই ৩১টি দুর্গম দ্বীপাঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেবে বঙ্গবন্ধু-১ কমিউনিকেশন স্যাটেলাইট।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাসখানেকের মধ্যেই ২৫টি দুর্গম চরকে গাজীপুর স্টেশনের ট্রান্সপন্ডারের সঙ্গে যুক্ত করছে বিসিএসসিএল।

এরইমধ্যে পটুয়াখালীর চর কাজল, চর বিশ্বাস, বাহের চর, চর বোরহান ও চন্দ্রদ্বীপে পৌঁছে গেছে স্যাটেলাইট ইন্টারনেট।

এছাড়া ভোলার ১১টি, পটুয়াখালীর সাতটি, চাঁদপুরে আটটি এবং পিরোজপুর, বরিশাল ও নোয়াখালীতে একটি করে চর বা দ্বীপে সংযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে দ্বীপ এলাকায় নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের পরিচালক।

বর্তমানে চর কুকরি মুকরি, চর খাজুরিয়া, সোনার চর, চর মিজান এবং চালিতা বুনিয়ায় কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যে এখানে সংযোগ দেয়া হবে। সোলার প্যানেলের মাধ্যমে ১২০টি ভি-স্যাটের মাধ্যমে এ নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।

এরপর সেন্টমার্টিনেও এ নেটওয়ার্কে সংযুক্ত করা হবে।

নেটওয়ার্ক চালু হলেই ১০ এমবিপিএস ডাউনলোড ও ৪ এমবিপিএস আপলোড গতি পাবেন এই ইন্টারনেট ব্যবহারকারীরা।

একই রকম সংবাদ সমূহ

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ এখন আর কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা