রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দূতাবাসভবন বিক্রি করে দিলেন রাষ্ট্রদূত! তোলপাড় পাকিস্তানে

অবাক করার মতো ঘটনা। দেশের রাষ্ট্রদূত বেআইনিভাবে বিক্রি করে দিয়েছেন দূতাবাস ভবন।

ইন্দোনেশিয়ায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) সৈয়দ মুস্তাফা আনোয়ারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছে দেশটির ন্যাশান্যাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

সম্প্রতি পাকিস্তানের এনএবি আদালতে জানিয়েছে, ইন্দোনেশিয়ায় নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত সৈয়দ মুস্তাফা আনোয়ার ২০০১-২০০২ সালে জাকার্তায় পাক দূতাবাস ভবনটি বেআইনিভাবে বিক্রি করে দেন।

তাও বিক্রি করা হয়েছে একেবারে পানির দরে। এতে করে ১৩২ লাখ ডলার ক্ষতি হয়েছে দেশের।

পাকিস্তানের গণমাধ্যম জানায়, জাকার্তায় নিয়োগ পাওয়ার পরই পাক দূতাবাস ভবনটি বিক্রি করার তোড়জোড় শুরু করে দেন আনোয়ার। এ জন্য পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পরোয়া না করে তিনি সংবাদমাধ্যমে বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেন।

বিক্রির প্রক্রিয়া শুরুর পর আনোয়ার খবর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ ঘটনার জন্য আনোয়ারকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তানের আদালত।
সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল