সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে যেসব খাবার

গৃহবন্দী থাকাকালীন চোখ দুটোর উপর ধকল গেছে ভালোই। ল্যাপটপ, টেলিভিশন কিংবা মুঠোফোনের স্ক্রিনেই কেটেছে সময়। খাদ্য তালিকায় রাখুন এমন কিছু খাবার যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করবে।

গাজর

প্রায় সব কমলা রঙের সবজি ও ফলে বিটা-ক্যারোটিন থাকে। এই বিটা-ক্যারোটিন অত্যন্ত শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ছানি পড়া, বয়সের কারণে চোখের জ্যোতি কমে যাওয়ার সমস্যা প্রতিরোধে সাহায্য করে। তাছাড়া গাজরে রয়েছে ফাইবার ও পটাশিয়াম। এ দুটি উপাদানও শরীরের জন্য ভালো।

পালং শাক

পালং শাকে রয়েছে জিয়াজ্যানথিন ও লুটেইন নামের দুই ক্যারোটিনয়েড। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চোখের ম্যাকুলা নামের অংশের ক্ষয় আটকাতে এরা সাহায্য করে। ফলে দৃষ্টিশক্তি সতেজ থাকে।

এছাড়া যেকোনো সবুজ শাক ম্যাঙ্গানিজের খুব ভালো উৎস। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে চোখের রেটিনাকে রক্ষা করতে সাহায্য করে সবুজ শাক।

টমেটো

টমেটোতে আছে ভিটামিন এ, বি, সি, কে, ক্যালশিয়াম, পটাশিয়াম, লাইকোপিন, ক্রোমিয়ামসহ নানা উপাদান। এতে থাকা লাইকোপিন রেটিনাকে রক্ষা করতে সাহায্য করে। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়।

মাছ

ছোট মাছ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। এছাড়া ইলিশ, রুই ইত্যাদি মাছ ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ, যা চোখ ভালো রাখে। সামুদ্রিক মাছ আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজগুলোর এক দারুণ উৎস। এগুলো খেলে সেলেনিয়াম, ভিটামিন বি ১২, পটাশিয়ামের গুণ তো পাওয়া যায়ই, সঙ্গে মেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো প্রয়োজনীয় জিনিসও।

দুধজাতীয় খাবার

দই, দুধ এবং অন্য দুগ্ধজাত পণ্য জিঙ্ক, ভিটামিন এ, ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ। ভিটামিন এ চোখের কর্নিয়া রক্ষা করতে সাহায্য করে, ছানি প্রতিরোধে কাজে আসে জিঙ্ক।

বাদাম

বিভিন্ন বাদামে রয়েছে ভিটামিন-ই সহ আরও অনেক ধরনের ভিটামিন। ফলে নিয়মিত বাদাম খেলে ভালো থাকবে চোখ।

ডিম

ডিমকে সুপারফুড বলা হয়। নানা গুণের পাশাপাশি চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও ডিম বেশ কার্যকর। পালং শাকের মতোই ডিমের কুসুমেও থাকে লুটেন ও জিয়াজ্যানথিন, যারা চোখের রেটিনার ক্ষয় প্রতিরোধে বেশ কার্যকর।

ভুট্টা

ভুট্টায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি-১২, ভিটামিন এ, সি এবং লাইকোপিন। এগুলো দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। নিয়মিত ভুট্টা খেলে চোখের হলুদ পিগমেন্ট হারানোর কোনও ঝুঁকি থাকে না। পাশাপাশি ছানি পড়ার ঝুঁকিও কমে যায়।

মিষ্টি আলু

মিষ্টি আলুতে রয়েছে বিটা-ক্যারোটিন, ভিটামিন-সি, ই এবং ডি। ফলে মিষ্টি আলু চোখের স্বাস্থ্য ভালো রাখে। এতে রয়েছে প্রতিদিনের চাহিদার ২৮ শতাংশ ম্যাঙ্গানিজ ও ৪০ শতাংশ ভিটামিন-সি।

লাল ক্যাপসিকাম

লাল ক্যাপসিকামে রয়েছে ভিটামিন সি, যা চোখের রক্তনালীগুলোকে ভালো রেখে ছানি পড়ার আশঙ্কা কমিয়ে দেয়।

ব্রকোলি

ভিটামিন এ (লুটেন, জিয়াজ্যানথিন, এবং বিটা ক্যারোটিন), ভিটামিন সি এবং ভিটামিন ই, সবই পেতে পারেন ব্রকোলি থেকে।

পর্যাপ্ত পানি

চোখ আমাদের শরীরের এমন এক অংশ, যাকে সর্বক্ষণ ভিজিয়ে রাখতে হয়। চোখ ভালো রাখতে তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?