বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: সাংবাদিকতার পাশাপাশি জ্ঞান চর্চা ও অবসর সময়ের বই পড়ে সময় কাটাতে দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় লাইব্রেরি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের উপদেষ্টা মো.আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল ওহাব, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, সদস্য আবু হুরায়রা প্রমুখ।

উক্ত লাইব্রেরি সবার জন্য উন্মুক্ত থাকবে। সেই সাথে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রকাশনা বই উপহার দিতে পারবেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের উপদেষ্টা মো.আসাদুজ্জামান প্রেসক্লাবের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যাদেরকে সমাজের আয়না বলা হয়ে থাকে। সাংবাদিকদের লেখনীতি সমাজ তথা দেশ পরিবর্তন করা সম্ভব। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরেন। তাদের এই কাজ করতে যেয়ে কোন সমস্যার সম্মুখিন হলে আমাকে স্মরণ করলে আমার অবস্থা থেকে সর্বোচ্চ সহযোগীতা করব।

এদিকে লাইব্রেরি উদ্বোধন শেষে দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের উপদেষ্টা মো.আসাদুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা