বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবের ঐক্য প্রতিষ্ঠায় সকল সাংবাদিকদের একাত্বতা ঘোষনা

দেবহাটা প্রতিনিধি: দলমত, ভেদাভেদ ভুলে দেবহাটা প্রেসক্লাবের ঐক্য প্রতিষ্ঠায় উপজেলার সকল সাংবাদিকরা একাত্বতা ঘোষনা করেছে। সোমবার (১২ আগস্ট) দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা শেষে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রথম অধিবেশনে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপীর পরিচালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, বর্তমান সহ-সভাপতি রাজু আহমেদ ও আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম,এ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমিন সদস্য সুজন ঘোষ, কবির হোসেন, দিপঙ্কর বিশ্বাস, এসকে ওভি, এসএম নাসির উদ্দীন, সজল ইসলাম প্রমুখ।

পরে সিনিয়র সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দৈনিক কালবেলা পত্রিকার আব্দুল কাদের মহিউদ্দীন, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, ডাঃ ওহিদুজ্জামান, অধ্যাপক ইয়াসিন আলী সহ অন্যান্যদের উপস্থিতিতে এক আলোচনা সভায় ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনা করা হয়। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও উপস্থিত সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপজেলার কর্মরত সাংবাদিকদের একই প্লাটফর্মে যুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। এদিকে ২য় অধিবেশনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের সম্মরণে একমিনিট নিরাবতা পালন করা হয়। এতে ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মুজাহিদ বিন ফিরোজ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থেকে কর্মসূচির একাত্বতা পোষন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল