মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা ৪০ কেন্দ্রে ভোট গ্রহন চলছে, উপস্থিতি কম

দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় এই ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইসি সবার সহযোগিতা চেয়েছে। ভোট শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন প্রার্থীরা।

এদিকে, উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী লড়ছেন। তাদের মধ্যে নৌকা নিয়ে উপজেলা আওয়ামীলী লীগের সভাপতি মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম আনারস এবং ন্যাশনাল পিপলস পার্টির অজিহার রহমান আম প্রতীক নিয়ে লড়াই করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬ শত ৫৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৬ শত ১৭ জন ও মহিলা ভোটার ৫১ হাজার ৩৯ জন।

উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে দলীয় মনোনয়নে। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ ও ন্যাশনাল পিপলস পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, বিশেষজ্ঞ মহল মনে করছে, মূল লড়াই হবে নৌকা ও আনারসের মধ্যে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধারসহ মোঃ সাইদুরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয়বিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ