বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় অসহায়দেরকে ভ্যান ও টিন বিতরনসহ অনুদান প্রদান

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শুক্রবার ১১জুলাই বিকাল সাড়ে ৪টায় শুরুতে জেলা প্রশাসক ১০জন অসহায় ও গরীব মানুষকে ভ্যান বিতরন করেন। পরে গৃহহীন ১৫টি পরিবারকে গৃহ নির্মানের জন্য ১বান করে টিন ও বান প্রতি ৩ হাজার টাকার চেক বিতরন করেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় অধিদপ্তর ঢাকার বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি দুগ্ধ সমবায়ের কার্য্যক্রম সম্প্রসারন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলার দুগ্ধ চাষীদের মধ্যে চেক বিতরন করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার। উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সঞ্চালনায় উক্ত চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমাদের দেশ সবুজ শ্যামলে ঘেরা। একটি সম্ভাবনাময় দেশ হিসেবে আমাদের দেশের অনেক সুযোগ আছে। দুগ্ধ চাষীদের মাধ্যমে আমাদের পুষ্টির চাহিদা পূরনে দুধ উৎপাদনের অনেক সুযোগ তৈরি হবে। এই দুধ আমরা বিদেশেও রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। জেলা প্রশাসক অসহায় ও দুঃস্থদের কল্যানে সরকার যে পদক্ষেপ ও প্রকল্পগুলো হাতে নিচ্ছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার আহবান জানান।

এসময় অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম সহ সখিপুর ও পারুলিয়ার দুগ্ধ সমবায সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়