বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মঙ্গলবার বিকালে পারুলিয়া ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে এ বিতরণের উদ্বোধন করা হয়। এতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। সুশীলন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের পরিচালনায় বক্তব্য দেন পারুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সুশীলন উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরসীপ অফিসার হিরো গাইন।

উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক ও ভিডিসির সভাপতি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হালদার, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, নবাব আলী, হাসিনা খাতুন, সুশীলনের সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জ্যোৎস্না বালা, জেসিডিও মমতাজ জাহান, আকরাম হোসেন সহ সুবিধাভোগীগন।

উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার নিবন্ধিত ও কমিউনিটির ৪৭৮০ জন শিশুদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে। যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ জন শিশু রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন