বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বাজারমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পবিত্র রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। শুরুতে সখিপুর বাজারের বিভিন্ন দোকানের নিত্যপ্রয়োজনীয় মালামালের দাম ও মান পরীক্ষা করা হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা না থাকা এবং ভোক্তা অধিকার ভঙ্গের দায়ে মুদি ব্যবসায়ী আনছার আলীকে ৫ হাজার ও বেল্লাল হোসেনকে ৫ হাজার, জনপ্রিয় বেকারী চিত্তরঞ্জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আবুল ফার্মেসিতে ভারতীয় ঔষধ থাকার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এছাড়া জুতা, কসমেটিক্স, রেস্টুরেন্ট, ভাজার দোকান, কাপড়ের দোকান, ফলের দোকান সহ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ওজন, পণ্যের পরিমাপ ও ভারতীয় পণ্য পরীক্ষা করেন এবং ক্রেতা-বিক্রেতাকে সচেতন করেন নির্বাহী কর্মকর্তা। এর আগে উপজেলা আইনশৃঙ্খলা সভায় বাজার মনিটরিং নিয়ে ব্যাপক আলোচনা হয়। এরই প্রেক্ষিতে সভা শেষে দুপুরেই অভিযানে নামে প্রশাসন।
এসময় সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, দেবহাটা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান অভিযান পরিচালনায় সহায়তা করেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন