বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এপি পর্যায়ে বার্ষিক শিশু ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে পারুলিয়া ইছামতি টেকনিক্যাল কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।

সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য ফতেমা খাতুন, হাসিনা পারভীন সন্ধ্যা, ওয়ার্ল্ড ভিশনের দেবহাটা এপি’র স্পনসরশিপ অফিসার হিরু গাইন, শিশু ফোরামের শ্রাবন্তী দাশ, আপন মন্ডল, ফতেমাতুস জোহরা, নাইম হোসেন, তানিয়া পারভীন, ফারহানা পারভীন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলনের সিডিও জ্যোৎস্না বালা, জেসিডিও পিন্টু মন্ডল, উত্তর পারুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তারেক মনোয়ার, উত্তর পারুলিয়া শিশু ফোরামের সভাপতি অন্যানা মন্ডল সহ জনপ্রতিনিধি, শিক্ষক, শিশু ফোরামের সদস্য, সুশীলনের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তাগন।

এসময় শিশু ফোরামের সকল অংশগ্রহণকারীদের বাল্যবিবাহ প্রতিরোধে শফত বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি শিশুদের সুরক্ষার, বাল্যবিবাহ, শিশু অধিকার নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে বিগত বছরে শিশু ফোরামের পক্ষ থেকে গ্রহণকৃত ও বাস্তবায়নকৃত বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। শিশুরা অঙ্গিকার করে তারা নিজেরা বাল্যবিবাহ করবে না অপরকে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতন করবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর