মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে চেক বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ৫টি সংগঠনের মাঝে ১ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, বিআরডিপি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে নারী উন্নয়ন পরিষদ, নারীকন্ঠ উন্নয়ন সংস্থা, কর্মমূখি নারী উন্নয়ন সংস্থাকে ৪০ হাজার টাকা হারে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়া টাউনশ্রীপুর পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থা ও সতদল নারী উন্নয়ন সংস্থা ২৫ হাজার টাকা হারে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা