শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে রমজানের উপহার প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ার সেকেন্দ্রায় অবস্থিত ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমীতে পবিত্র রমজান উপলক্ষে ১৫শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দেবহাটা উপজেলা শাখা ক্যাম্পাসে হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সৌজন্যে এ উপহার সামগ্রী বিতরণী করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, হাসান গ্রুপের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমীর পরিচালক কবির হুসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন।

উপস্থিত ছিলেন হাসান ইম্পেক্স লিমিটেডের একাউন্ট ইনচার্জ কুতুব উদ্দীন, ম্যানেজার মিজানুর রহমান, হাসান এজেন্সি প্রাইভেট লিমিটেডের ইনচার্জ আজহার মাহমুদ ও ১৫শ গরিব, অসহায় পরিবারের সদস্যরা।
উক্ত প্যাকেজে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি, ২ কেজি সেমাই, ২ প্যাক লাচ্চা, ১ প্যাক নুডুলস প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী