রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কৃষকলীগ নেতার নামে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেবহাটায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কৃষকলীগ নেতা শহীদুল্লাহ গাজীর বিরুদ্ধে ভুঁইফোড় অনলাইন পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত. আব্দুর রশিদ গাজীর ছেলে মো: শহীদুল্লাহ গাজী।

তিনি বলেন, আমি পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। আমরা পরিবার মুক্তিযোদ্ধার। আমি নিজে নাশকতার দুটি মামলার বাদী, শ্রমিকলীগ নেতা আলমগীর হত্যা মামলার বাদী, আওয়ামীলীগ নেতা আজিজ হত্যা, বাড়ি ঘরভাংচুর এবং রায়হান হত্যা মামলার স্বাক্ষী। এছাড়া একাধিক নাশকতা মামলার স্বাক্ষী। আমি অত্র এলাকার অসহায় সাধারণ মানুষের সুখে দুখে সর্বোচ্চ দিয়ে সহযোগিতার চেষ্টা করি। কিন্তু সম্প্রতি আমার পারিবারিক সম্পত্তি নিয়ে আপন চাচা মো: হামিদ গাজীর পুত্র মো: সাদিকুর রহমান সাদিক (লাল্টু) এবং আকবর আলী গাজীর পুত্র মোমিন গাজীর সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সে কারনে উল্লেখিত সাদিকুর রহমান লাল্টু এবং মোমিন গাজী আমার বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত শুরু করে। আমার লাইসেন্সকৃত একটি অস্ত্র আছে যার লাইসেন্স নং- ৪৪/১৩। ওই অস্ত্র নিয়েও তারা মিথ্যাচার করে যাচ্ছে। একপর্যায়ে কথিত ব্যক্তিদের বিরুদ্ধে ভূইফোড় অনলাইন পত্রিকা “মানবাধিকার প্রতিদিন, দেশচিত্র, দৈনিক গণকথা, সাতক্ষীরা কণ্ঠ” নামক কায়েকটি অনলাইন পত্রিকায় আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে। এসব পত্রিকার কোন নিবন্ধন না থাকলেও প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে সম্মানি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যাচার করে সংবাদ পরিবেশন করে আসছে। এছাড়া (নিজ নামে রেকর্ড) ৮৮২৩, ৮৭৮১ ও ৯৪৩৮ নং জমি নিয়ে তাদের সাথে বিরোধ থাকলেও স্থানীয় চেয়ারম্যান এবং থানার মধ্যস্থতায় মিমংসা হয়েছে।

তিনি আরো বলেন, আমার পরিবার দীর্ঘদিন ধরে অত্র এলাকায় সম্মানের সাথে মাথা উচু করে বসবাস করে আসছি। অন্যের ক্ষতি হয় এমন কোন কাজ আমার দ্বারা কখনো হয়নি। সব সময় চেষ্টা করি মানুষের বিপদে আপদে পাশে থাকার। যে কারণে এলাকার বহু মানুষ আমাকে ভালোবাসে। এতে আমার প্রতিপক্ষদের সাথে যোগ দিয়েছে সাদিকুর রহমান লাল্টু এবং মোমিন গাজী। তারা আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি সাংবাদিকদের কাছে অনুরোধ জানাবো আমার বিরুদ্ধে যদি কোন অনিয়ম থাকে যাচাই-বাছাই করে প্রকাশ করুন। আমি উক্ত মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ওই মিথ্যা সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ