শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুর ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক (লিগ্যাল এইড) প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়।‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মো: সইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ইউয়িন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল মন্ডল। গনশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম বলেন, সরকারের চলমান লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে গ্রামের গরীব, অসহায় মানুষদের বিনা খরচে সরকারি আইনী সেবা গ্রহণে উদ্বুদ্ধ এবং সার্বিক সহযোগীতা করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের

গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে। আপনাদের সহযোগীতা পেলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সাতক্ষীরা জেলায় তৃনমুল পর্যায়ে সকল মানুষের আইনী অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, আইন সবার জন্য সমান, এখানে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। আপনার এলাকার গরীব বা অসহায় মানুষ যে কোন সমস্যায় পড়লে তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা পেলে জেলার গরীব, অসহায় ব্যাক্তিদের সরকারি খরচে

আইনগত সহায়তা প্রদান এবং তাদের আইনী অধিকার নিশ্চিত হবে। এসময় তিনি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আইন সহায়তা
বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন ‘পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র’ প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী।

গণশুনানী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সখিপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিবসহ কমিটির সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউনিয়নের সাধারণ মানুষ, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার মেহেদী হাসানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়