বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের মডেল স্কুল পরিদর্শন

কলারোয়ায় নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান কর্মস্থলে যোগদানের ৪র্থ কর্মদিবসে মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার( ৩ নভেম্বর) সকাল ১০ টায় তিনি কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে গেলে বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে তিনি বিভিন্ন শ্রেণীর পাঠদান ও প্রাক নির্বাচনী পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নিয়মিত পাঠ্য পুস্তকের জ্ঞান অর্জন সহ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপর মনোনিবেশ করতে শিক্ষার্থীদের উপদেশ প্রদান করেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে স্কুলের সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার উত্তম কুমার পাল, জেহের আলী, মহিউদ্দীন কবির, হোসনেয়ারা পারভিন, রেজিনা খাতুন, আঃ মান্নান, রেহেনা পারভীন, গোলাম রসুল, নাসির উদ্দীন, আবিদুর রহমান, হাবিবুল ইসলাম, অফিস সহকারী সমীরন কুমার হোড়, কর্মচারী মহিদুল ইসলাম ও লিমা খাতুন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল