শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করার দরকার করবো’

সমালোচকদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টক, মিষ্টি, ঝালের মিশেলে অনেকে অনেক সময় কথা বলেন, তবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করার দরকার করবো।

রোববার (১০ অক্টোবর) পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল যন্ত্র পারমাণবিক চুল্লিপাত্র (রিঅ্যাক্টর প্রেসার ভেসেল-আরএনপিপি) স্থাপন কাজের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর পৌনে ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশটিকে জাতির পিতা চেয়েছিলেন উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে। সেটি আমরা করবো, এটাই আমাদের লক্ষ্য। দেশে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয়। নানাভাবে নানাজনে বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, লিখে ফেলে। টকশোতেও অনেক কথা হয়। টক, মিষ্টি, ঝাল মিশিয়ে অনেক কথা হয়। এটাই তো বাংলাদেশের নিয়ম বা চরিত্র। কোনো একটা কিছু করতে গেলেই কেউ এটার মধ্যে খুঁত খোঁজে। তবে জাতির পিতার স্বপ্ন পূরণে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু করি।

শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ পরমাণু শক্তির অংশ হিসেবে বাংলাদেশ একটা স্থান করে নিতে পারলাম, সেটা শান্তির জন্য। বিদ্যুৎ উৎপাদন করে তা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যাবে। সবার জন্য বিদ্যুৎ এটা আমাদের লক্ষ্য, এটা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এখন আর পরিবেশ দূষণ হয় না। কারণ এখন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

এসময় দক্ষিণ অঞ্চলে আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা জায়গা খুঁজছি। আমার ইচ্ছা পদ্মার ওপারে করা। তাহলে দক্ষিণ অঞ্চলের বিদ্যুতের সরবরাহ নিশ্চিত হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জিয়াউল হাসান স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ওপর একটি ভিডিওচিত্র পরিবেশিত হয়।

পারমাণবিক প্রকল্পের নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা-ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি অ্যাসোসিয়েশন (আইএইএ) গাইড লাইন অনুযায়ী এবং সংস্থাটির কড়া নজরদারির মধ্যদিয়েই রূপপুর প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা