বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশবাসীকে ঈদের অভিনন্দন জানিয়েছেন : জিএম কাদের

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। এসময় তিনি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান। ঈদ উপলক্ষে নেতা-কর্মী, সুধীজন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বিশ্ব শান্তি, সংহতি ও সম্বৃদ্ধি কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

তিনি বলেন, মহামারি করোনার কারণে গেল কয়েক বছর আমরা উৎসব মূখর আয়োজনে ঈদ উদযাপন করতে পারিনি।

মহান আল্লাহর রহমতে এবার পরিস্থিতি উন্নত হয়েছে আমরা ঈদ উদযাপন করছি আনন্দ-উৎসবে। তিনি বলেন, সবার আর্থিক অবস্থা সমান নয়, তাই স্বচ্ছল ব্যক্তিরা যেন অভাবী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে। ঈদের এই আনন্দ যেনো সারা জীবন অক্ষয় হয়ে থাকে।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখে নির্বাচনে জোট গঠনের বিষয়ে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি সংগঠনকে শক্তিশালী করছে। পাশাপাশি সফলভাবে কাউন্সিল করতেও প্রস্তুতি নিচ্ছে।

এছাড়া সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় কাজ করছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে তিনশ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। তবে, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখেই নির্বাচনে জোট গঠনের ব্যপারে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।

বিএনপির নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সংবিধান পরিবর্তন করতে হবে, এমন কোনো বিষয় এলে তাতে সরকারের সমর্থন প্রয়োজন হবে।

সরকারের সমর্থন ছাড়া সাংবিধানিক পরিবর্তন সম্ভব হবে না। এছাড়া আন্দোলন করেও দাবি আদায় করা যায়। কিন্তু, আন্দোলন করে বিএনপি কোনো দাবি আদায় করবে, সাধারণ মানুষ এমন আস্থা রাখতে পারছেনা দলটির প্রতি।

এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, আলমগীর সিকদার লোটন, আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, ড. নুরুল আজহার শামীম, নাজনীন সুলতানা, মাহবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক