মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে কিছু অপশক্তি: র‍্যাব

সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে।

বুধবার র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। জাতি-ধর্ম-বর্ণ–দলনির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব, অনুষ্ঠান পালন করে থাকে। উগ্রবাদে জড়িত দুষ্কৃতকারী চক্রগুলোকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে র‍্যাব অঙ্গীকারবদ্ধ।

জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিগুলোকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে র‍্যাবের সব ব্যাটালিয়নকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংস্থার মহাপরিচালক।

র‍্যাব বলছে, বিভিন্ন সময় গ্রেফতার জঙ্গিরা জামিনে মুক্তি পেয়ে আবার যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়েন, সে জন্য সংস্থাটি কঠোর নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে। জামিনে মুক্তিপ্রাপ্ত কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে না গিয়ে কোনো অপরাধ বা জঙ্গিবাদে জড়িয়ে পড়েন, তাহলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে র‍্যাব।

জঙ্গিবাদ দমনে আগের মতো ভবিষ্যতেও র‍্যাব ‘জিরো টলারেন্স’ অবস্থানে থাকবে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ওবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন
  • গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর