বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে প্রতি বছর ৩ লাখ যক্ষ্মা রোগী শনাক্ত হয় : স্বাস্থ্যমন্ত্রী

দেশে প্রতি বছর তিন লাখ যক্ষ্মা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও নবনির্মিত আইসিইউ ২ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান তিনি।

জাহিদ মালিক বলেন, দেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে থাকলেও যক্ষ্মা রোগ এখনও যথেষ্ট পরিমাণে রয়েছে। প্রতি বছর প্রায় তিন লাখ যক্ষ্মা রোগী শনাক্ত হয়।

২০৩০ সাল নাগাদ আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী যক্ষ্মা রোগীর সংখ্যা কমিয়ে আনতে হবে। একেবারে যক্ষ্মা রোগ নির্মূল করতে না পারলেও আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। আমরা জানতে পেরেছি গত বছরগুলোতে প্রায় ৭০ হাজার লোক এ রোগে মারা যেত, এখন সেটা কমে বছরে ২৯ হাজার লোক মারা যায়। এ সংখ্যাও কিন্তু কম নয়।

যক্ষ্মায় মৃত্যুর হার আমাদের আরও কমিয়ে আনতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রামক ব্যাধিগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু অসংক্রামক রোগগুলো দেশে বেড়েছে। দেশে যত লোক মারা যায় তার ৭০ শতাংশ অসংক্রামক রোগে মারা যায়।

যার মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ