বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের স্বার্থে গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হবে

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘কোন সাংবাদিককে যেন এই ক্রান্তিকালে ছাটাই না করা হয়, বেতনভাতা এবং ওয়েজ বোর্ড যেন বাস্তবায়ন করা হয়।’তিনি আরো বলেন, ‘প্রয়োজনে সরকার আর্থিক সহায়তাও করবে। সংবাদ মাধ্যমকে টিকিয়ে রাখতে চাই দেশের স্বার্থে। কারণ সংবাদ মাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। সংবাদ মাধ্যমের সুদৃষ্টিতে আমরা অনেক কিছু করার প্রেরনা এবং সূত্র পাই। আমরা চাই বস্তুনিষ্ঠ সংবাদের বিকাশ ঘটুক। সংবাদ মাধ্যমকে প্রকৃত সাংবাদিকদের কল্যাণে যেন ব্যবহার করা হয়। কোনভাবেই যেন সাংবাদিকরা মালিক পক্ষের অবিচারের শিকারে পরিণত না হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, আমাদের আর খাদ্য সংকট দেখা দেবে না। আমরা দুর্ভিক্ষ মহামারির মুখোমুখি হব না। এই মহামারি করোনাকালীন সময়ে কোন মানুষকে লঙ্গর খানায় যেতে হয়নি। প্রধানমন্ত্রী যে কোন সমস্যা মোকাবেলা করার ক্ষমতা রাখেন। তাই তিনি আমাদের সকলকে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দলমত উর্ধ্বে থেকে সকল মানুষকে সহযোগীতার নির্দেশ দিয়েছেন।

এ ক্ষেত্রে বিএনপি, জামাত, আওয়ামীলীগ বিবেচনায় আনেননি মানুষের বিবেচনায় এনে বলেছেন এরা আমার দেশের মানুষ। করোনার পর অনেক সমস্যা আছে সে কথা মাথায় রেখে শেখ হাসিনার সরকার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করার কাজ শুরু করেছে।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নির্বাহী সদস্য সুশান্ত ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য শেখ মামুনুর রশীদ, সাংবাদিক শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ সদস্য-সচিব মতিউর রহমান তালুকদার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল।

বরিশাল বিভাগের ৪ জেলার মোট ১৭০ জনের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এর মেধ্যে বরিশালের ৭০, ঝালকাঠির ৩০, বরগুনার ৪০ এবং পিরোজপুরের ৪০ জন। ভোলা আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই পটুয়াখালীর সাংবাদিকদের জন্য একইভাবে অর্থ সহায়তা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল