দোল পূর্ণিমায় ভোমরা-ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক


ভারতের দোলযাত্রা ও দোল পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা-ঘোজাডাঙ্গা দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে বলে জানিয়েছে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের সরকারি ছুটির কারণে এদিন কোনো পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে চলাচল করছে না।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারীরা সীমান্ত অতিক্রম করছেন।
এদিকে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার ভোমরা বন্দর দিয়ে দু-দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে বন্দর ও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, বুধবার (৪ মার্চ) সকাল থেকে পুনরায় ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে।
উলে¬খ্য, প্রতিবছর দোল পূর্ণিমা উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে সরকারি ছুটি থাকায় এ সীমান্তপথে একদিনের জন্য বাণিজ্য কার্যক্রম স্থগিত রাখা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন


